Advertisement

উন্মেষ

কবিতাঃ লকডাউন

আজাদুর রহমান
দরজা মনে করে হাত রাখি, 
দেখি,দরজা নাই, জানালা নাই 
কেবল বারান্দায় সাজানো আছে 
সার সার লোহার রেলিং। 
পাশের ফ্লাটগুলি ছায়াহীন, সুনশান নিশ্চুপ,
কারও মুখ দেখা যায় না। 
বারান্দা থেকে ফিরে এসে ভাবি 
বহুকাল আমরা আকাশ দেখি নি 
জোছনা দেখি নি। 
আকাশ নদী ফুল এবং পাখি 
আরও অনেক অনেক দুরে আছে কাশবন। 

বন্দি মাছেদের ভাগ্যের মত 
আমাদের মন খারাপ হয়ে যায় 
আমরা একবার আত্মহত্যার কথা ভাবি, 
একবার সন্তানদের মুখগুলো দেখি 
একবার প্রানপনে পালাতে চাই, 
পালাবার পথ নাই 
সবগুলো পথ আকাশের দিকে উড়ে গেছে। 

শেষ চেষ্টার জন্য আমরা ফোন করতে চাই 
কিন্তু কাকে ফোন করবো 
আমাদের তো কোন ভাই নাই, 
বনধু নাই শত্রু, সমাজ এবং হিংসা নাই। 
আমাদের আর কোন পৃথিবী নাই!!

কবিঃ উপ-সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়।

Post a Comment

1 Comments