Advertisement

উন্মেষ

উপহার - ইস্রাফিল আকন্দ রুদ্র


জীবনে প্রচুর বাধা আসবে 
ভালবাসি -এই শব্দটিকে তিন হাত ভূমির নিচে কবর দেওয়ার মতো বাধা
কিন্তু এই বাধায় জীবনকে না বেধে ভালোবাসায় বাধতে হবে গোটা জীবন।
ভালোবাসা অমঙ্গল বয়ে আনে না, ভালোবাসা মঙ্গল বারের সুখ বয়ে আনে
যে সুখে অসুখ কেটে যায় এক নিমিষেই তা অমঙ্গল হয় কী করে, হিমশীতল ?
আমার আচরণের চেয়ে কুকুরের আচরণ অধিক মানসম্মত; কুকুর সম্মান করে
আর আমি করি অসম্মান, করি নিকৃষ্ট আচরণ।
এসবে ঢেকে যায় এক সমুদ্রের  মতো ভালোবাসা
তোমার কাছে মনে হয় আমি ভালবাসি না ; ছাই বাসি।

তোমার জন্য এ জীবনের তোয়াক্কা করি না।প্রতিনিয়ত মরি,মরি এবং মরি।
খবরদার,মরার কথা শুনে রাগবে না। তুমি আমাকে রাখবে না ?
তাহলে এক বিন্দুও কাঁদবে না।যে রাখে, সে কান্না মাখে।

Post a Comment

0 Comments