Advertisement

উন্মেষ

বঙ্গ রাখালের গুচ্ছ কবিতা


আদি পৃষ্ঠা

সার্কাস সকালে হেঁটে গেলে
খুনসুটি হয় মোহিনীর লাজ

ধূয়ে নিলে জলে
বাথরুম সাওয়ার চিৎকার দেয়
রাতের আধারে জড়িয়ে থাকা নগ্নতার দেহ

অবাঞ্চিত ভুলের তারা
রেখে দিয়ে মগজের থালে
চিৎকার করে বলি-নগ্নতানয়
আদি বাস্তবতার ইতিহাস

অমীমাংসিত
তোমার বালিশ চাপা কান্না ধ্বনি
রাত্রির শিহরণ বুকে চাপা দিলে
গর্জে উঠে নদীচেতনায় প্লাবিত ¯্রােতের
কল্পনা বুকে বিদগ্ধ চিতার আগুন।

মনে রেখো, ব্যাকুল কান্না কারও সহযোগী নয়
বুনো মনের নির্বাসনই দিতে পারে
বঙ্গিম, মূর্ত স্বাধীনতার কাক্সিক্ষত সন্ধান।

পাথর চাপা বুক বাড়িয়ে
মেয়েটি বুনে যায় নকশিকাথা পথ...

কৃষক পরম্পরা
শ্বাসদীর্ঘ সকাল মিলে গেলে
থমকে যায় পাথরী ধূলো

উদাসিন মাঠের প্রান্তে জাগে
শিহরণ কৃষক পরম্পরা
বালিকার নগ্নদেহে
উষ্ণতার রাত্রি জাগা শূণ্যতার ওম।

বেশ আছি
মহারানী আপনি তো জানেন
আমরা কতিপয় ছন্নছাড়া মৃত্তিকা সন্তান
বেশ আছি, আপনার নির্বিকার রাজ্যে
পাতার সংসার, তেলাপোকা জীবন আর
নতজানু আত্মার বিসর্জন।

ধর্ষিত বোনের লাশ
রাজনীতি দংশিত ভাইয়ের আহাজারি
মাদকতা ঘ্রানে মৌ মৌ সকালে
ঘাসপাখি উড়াল দিল-সমুদ্রতীরে

সব মহারানীই কি পারে মৃত্তিকার বুকে
সবুজ ঘাস আর বৃক্ষের চারা রোপে
প্রাচীন সভ্যতার ঘোষণা দিতে

হেমলক
গাছটি শরীর রাখলে
জলেরা চোখ মেলে
কুপিনি সকাল পোড়া বাড়িতে উঠে দাঁড়ালে
নারীরা নির বস্ত্রী হয়
কেননা নারীর বুকেই লুকানো থাকে
ধার্মিক গ্রন্থের চেয়ে পবিত্র হেমলক

---------------------------------------------------------------------------------------------------------------------------

বঙ্গ রাখাল দ্বিতীয় দশকের একজন প্রতিশ্রুতিশীল কবি ও গবেষক।  জন্ম : ১২ জুন, ঝিনাইদহ।
শিক্ষা : ঝিনাইদহের বসন্তপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি, দুঃখী মাহমুদ ডিগ্রী কলেজ (ঝিনাইদহ) থেকে এইচ.এস.সি। সাভার গণ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতিতে স্নাতক (সম্মান) এবং একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অফ ইকনোমিকস থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইকোনমিকস ডিগ্রী। গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রথেকে গণহত্যার উপর পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রী অর্জন। বর্তমানে তিনি বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সদস্য।
কর্মজীবন : লক্ষ্মীপুর, ভবানীগঞ্জ ডিগ্রী কলেজের বাংলার প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি সমাজসেবামূলক একটা বেসরকারী সংস্থায় কর্মরত।
প্রকাশিত গ্রন্থ : সংস্কৃতির দিকে ফেরা (প্রবন্ধ, ২০১৫), লোক মানুষের গান ও আত্ম অন্বেষণ (গবেষণা, ২০১৬), মানবতাবাদী লালন জীবন অন্বেষণ (প্রবন্ধ, ২০১৭), হাওয়াই ডাঙ্গার  ট্রেন (কবিতা, ২০১৮), মনীষা বীক্ষণ ও অন্যান্য (প্রবন্ধ, ২০১৮) , অগ্রন্থিত রফিক আজাদ (সম্পাদনা, ২০১৯), পাগলা কানাই ও তাঁর তত্ত্ব দর্শন (সম্পাদনা, ২০১৯), লণ্ঠনের গ্রাম (কবিতা-২০১৯), যৈবতী কন্যা ইশকুলে (কবিতা-২০২০), ছোটবোয়ালিয়া-জয়ন্তীনগর-বসন্তপুর গণহত্যা (অভিসন্দর্ভ), সম্পাদিত ছোট কাগজ :  নিহারণ, বঙ্গস্বর, শঙ্খধ্বনি। ---------------------------------------------------------------------------------------------------------------------------

Post a Comment

2 Comments